ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
দেশের মানুষ গণতন্ত্রের পথেই হাঁটবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে দলটির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নানা ধরণের নেতিবাচক প্রোপাগান্ডা চালিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হলেও দেশের মানুষ গণতন্ত্রের পথেই হাঁটবে। তিনি বলেন, জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করাই এখন সবচেয়ে উত্তম পথ।
বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের সল্টগোলা ক্রসিং থেকে শুরু করে নিশ্চিন্তপাড়া, মাইজপাড়া, এক নম্বর সাইট, হিন্দুপাড়া ও বাকের আলী ফকির টেকসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি পরিবেশ নিয়ে আমীর খসরু বলেন, “বিশ্বের সব দেশেই নির্বাচনের সময় কিছু বিচ্ছিন্ন বা ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এর অর্থ এই নয় যে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। মূলত যারা নির্বাচন চায় না, তারাই এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।”
তিনি আরও বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ এই ভোটের মাধ্যমে তাদের হারানো ভোটাধিকার ও দেশের মালিকানা ফিরে পেতে চায়। তারা এমন একটি নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং যাদের জবাবদিহিতা নিশ্চিত হবে।”
প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের সতর্ক করে এই বিএনপি নেতা বলেন, যারা এই গণতান্ত্রিক ধারা নস্যাৎ করতে চায়, রাজনৈতিকভাবে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। গণসংযোগকালে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার আহ্বান জানান।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সদস্য হাজী হানিফ সওদাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)