ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সং-ঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। একই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম রাজু। রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকরা পৃথকভাবে গণসংযোগ করার সময় বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে দুই দলের অন্তত ২০ জন কর্মী আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শনের পরামর্শ দেন। অন্যদিকে, বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, নির্বাচনি প্রচারণাকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস