ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ দেখা নিয়ে যা জানাল জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মানবিক কারণে স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের লাশ দেখার সুযোগ পান। তবে তার প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদন করা হয়নি।
রোববার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বাগেরহাট কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় জুয়েল হাসান সাদ্দামকে। তার স্ত্রী ও শিশুর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি।
পরিবারের মৌখিক আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মানবিক কারণে কারা ফটকে লাশ দেখার ব্যবস্থা করে। এছাড়া ফেসবুক বা বিভিন্ন সংবাদে প্রকাশিত বন্দির স্ত্রীকে কারাগারে দেখা গেছে বা লিখিত চিঠি পাঠানো হয়েছে এমন তথ্য সঠিক নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং সাদ্দামকে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে প্রায় পাঁচ মিনিট সময় দেওয়া হয়।
জুয়েল হাসাদ সাদ্দাম গত ৫ আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন এবং বর্তমানে যশোর কারাগারে বিভিন্ন মামলায় বন্দি রয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার পাশে নিথর অবস্থায় পাওয়া যায় ৯ মাসের শিশু নাজিমের লাশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ