ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
‘প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে’
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন বিএনপির পক্ষে পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনি প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বড় দলের বড় অনিয়ম প্রশাসনের নজর এড়িয়ে যায়। কিন্তু ছোটখাটো কিছু নিয়েও অন্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রশাসনের উচিত সমতা বজায় রাখা। সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া দরকার।”
এই সময় তিনি বিএনপির সমর্থকদেরও আহ্বান জানান ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।
এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল এবং এজিবি কলোনি হাসপাতাল এলাকা ঘুরে গণসংযোগ করেন।
আগে তিনি জানিয়েছেন, প্রচারণার সময় স্থানীয় ভোটারদের থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে তিনি শহীদ হাদি হত্যার বিচারের দাবি তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকা-৮ এলাকায় নিরাপদ সমাজ গড়ে তোলার পরিকল্পনা করছেন, যা ‘ইনসাফের সমাজ’ হিসেবে পরিচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়