ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আজ চট্টগ্রামে তারেক রহমানের জনসভা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি চট্টগ্রামে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে জনসভাস্থলে সমর্থক ও নেতাকর্মীদের ঢল নেমেছে। চলছে মঞ্চ প্রস্তুতসহ শেষ মুহূর্তের ব্যস্ত আয়োজন।
চট্টগ্রামের জনসভা শেষে বিকেলে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
এরপর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরও একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। একই জেলায় আরও দুটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।
দিনব্যাপী এই কর্মসূচির শেষ পর্যায়ে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় অংশ নিয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট