ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি দেশপ্রেম ও সাহসিকতার এক অনন্য প্রতীক। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে বেগম জিয়া গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনোই আপস করেননি।
বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ২০২৪ সালের ছাত্র ও জনতার বিপ্লবে প্রাণ হারানো তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমাদের ছেলেরা একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য জীবন উৎসর্গ করেছে। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।”
খালেদা জিয়ার শাসনকালের কিছু যুগান্তকারী পদক্ষেপও স্মরণ করেন তিনি। নারী ক্ষমতায়ন ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরে বলেন, মেয়েদের অবৈতনিক শিক্ষা ও নারী উন্নয়নের ভিত্তি বেগম জিয়া স্থাপন করেছিলেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অনুমোদন ছিল তার দূরদর্শী সিদ্ধান্ত।
কৃষি ও অর্থনীতিতে বেগম জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “কৃষকদের ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুফ এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে তিনি গ্রামবাংলার মানুষের ভাগ্য বদলে দিয়েছিলেন। তার হাত ধরেই মুক্তবাজার অর্থনীতি ও স্বনির্ভর অর্থনীতির যাত্রা শুরু হয়।”
বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল কবি আল মাহমুদের লেখা একটি কবিতার পংক্তি আবৃত্তি করে বেগম জিয়ার ব্যক্তিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, কারামুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসা নয় বরং ঐক্যের ডাক দিয়েছিলেন। তিনি বলেন, ‘আসুন আমরা ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি।’
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার এই দর্শনই আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এটি দেশের গণতান্ত্রিক মূলনীতি ও ঐক্যের শক্তিকে দৃঢ় করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক