ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সরকারি নির্দেশনায় ৫ আগস্ট এবং ১৬ জুলাই নতুন দিবস
নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন নির্দেশনায় দুইটি নতুন দিবস যুক্ত করা হয়েছে। ২০২৬ সাল থেকে প্রতি বছর ৫ আগস্ট পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, আর ১৬ জুলাই হবে ‘জুলাই শহীদ দিবস’।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদকে স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। অন্যদিকে, ৫ আগস্ট দিনটি আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিপত্রে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন এই দিবসগুলো ক-শ্রেণিতে অন্তর্ভুক্ত থাকায় যথাযথ মর্যাদায় পালন করতে হবে। তবে সরকারি বরাদ্দ সীমিত থাকবে এবং বড় ধরনের আয়োজন, শোভাযাত্রা বা অফিসের কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি করা যাবে না।
নতুন পরিপত্র অনুযায়ী, বর্তমানে ১৭টি ক-শ্রেণির, ৩৭টি খ-শ্রেণির এবং ৩৫টি গ-শ্রেণির দিবস রয়েছে। সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে সরকারি সম্পদ ও সময় সাশ্রয় নিশ্চিত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত