ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
শোক প্রস্তাব নিয়ে জামায়াতের আপত্তি, তালিকা বাড়াল সংসদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহিদের স্মরণে উত্থাপিত শোকপ্রস্তাবে কিছু নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রাথমিক তালিকায় কিছু নাম বাদ থাকায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আপত্তি জানান। আলোচনার পর এই দাবির ভিত্তিতে তালিকায় আরও কয়েকজনের নাম যুক্ত করা হয়।
বুধবার (১২ মার্চ) জাতীয় সংসদে হুইপ নুরুল ইসলাম প্রাথমিক শোকপ্রস্তাব উপস্থাপন করেন। এতে মূলত মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসাইন সাঈদীর নাম অন্তর্ভুক্ত ছিল।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে নেতা আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের প্রস্তাব দেন, আরও কিছু নাম শোকপ্রস্তাবে যুক্ত করার জন্য। আলোচনার মাধ্যমে তালিকায় আব্দুস সোবহান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী আহসান মুজাহিদ, আব্দুল খালেক মণ্ডল, সুলতানা রাজিয়া, অধ্যাপক নাজির আহমেদসহ আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত তালিকাটি সংসদে পুনরায় উপস্থাপন করা হয়।
এর আগে শোকপ্রস্তাব আনা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি।
শোকপ্রস্তাবের প্রস্তাবক নাহিদ ইসলামের প্রস্তাবনায় ইনকিলাব মঞ্চ আহ্বায়ক শরিফ ওসমান হাদি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ