ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষায় সংস্কৃতি যুক্ত করার প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি বিএনপি সরকার গঠন করে, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার ওপরও দলটির জোর থাকবে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, পড়াশোনা শিশুর জন্য মজার (ফান) করে গড়ে তোলা জরুরি। শিক্ষা সহজ ও আকর্ষণীয় করতে হবে, যাতে বাচ্চারা আগ্রহী হয়। শুধুমাত্র একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অংশে অন্তর্ভুক্ত করা হবে। খেলাধুলাতেও পাশের ব্যবস্থা থাকবে। এছাড়া আর্ট ও কালচারও শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা হবে। এতে ইন্টারনেট ব্রাউজিং কমানো সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ টিম গঠন করে কাজ করতে হবে।
‘মব’ বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলা হবে। শিশুদের সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখানো হবে। বিএনপির শিশু শিক্ষার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারের অনেক প্রকল্প রয়েছে, কিন্তু তা সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় আনা হবে।
তারেক রহমান আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। উৎপাদক ও ক্রেতার মাঝে মধ্যস্থতাকারী থাকলে স্বাভাবিক নিয়ম, কিন্তু কেউ অনৈতিকভাবে লাভ করতে চাইলে তা রোধ করা হবে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক সময় দ্রব্যমূল্য বাড়ে। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এ বিষয়গুলো নজরে রাখা হবে।
তিনি সবার নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে বলেন, দুর্নীতি রোধ করা গেলে অন্য সমস্যা স্বাভাবিকভাবে সমাধান হয়ে যাবে।
ঢাকার ট্রাফিক জ্যামের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। সেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত থাকবে। রোড ডিজাইন, পাবলিক ট্রান্সপোর্ট ও চাকরির সুযোগ সমন্বিতভাবে উন্নয়ন করা হবে। মনোরেল ব্যবস্থাকে মেট্রোর বিকল্প হিসেবে দেখছেন, যা ঢাকার সব এলাকায় সংযোগযোগ্য হবে।
প্রবাসীদের নিয়ে তিনি বলেন, বিদেশে অদক্ষ অবস্থায় যাচ্ছেন তরুণরা। তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা দেওয়ার সুযোগ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা