ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
গায়ে ময়লা-পানি ও ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) একটি দলের কিছু মানুষ ভিতু হয়ে ময়লা পানি এবং ডিম ছুড়ে হিংস্র আচরণ করেছে। তিনি বলেন, কেউ উসকানি দিলেও নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গণসংযোগের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।
ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেসব কার্ড তারা বিতরণ করছে, সেগুলো ভুয়া।
তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেন, নির্বাচিত হলে দোকানপাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করে চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
এদিন নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় গণসংযোগ করেন। এই সময় এনসিপি ও জামায়াতসহ ১০-দলীয় জোটের নেতাকর্মীরা শাপলা কলির স্লোগান দিতে দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ