ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ ‘অপপ্রচার’: মাহদী আমীন
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের করা বক্তব্যকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। দলটির দাবি, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে দাবি করেন, বিএনপি ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে।
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মাহদী আমীন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা এমন গুরুতর অভিযোগ করলেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। তিনি বলেন, যেসব তথ্য গণমাধ্যমে এসেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোর ন্যূনতম সত্যতা বা বাস্তব ভিত্তি নেই। এটি বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত রাজনৈতিক অপকৌশল অথবা চরম বিভ্রান্তির ফল এই দুইয়ের যেকোনো একটি।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন বা প্রকাশ্য চুক্তির যে কথা বলা হচ্ছে, তা পুরোপুরি অপপ্রচার ছাড়া কিছুই নয়।
মাহদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে বিএনপি ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতিকেই বোঝে। অপপ্রচার, অপরাজনীতি বা বিভ্রান্তিমূলক কৌশল এই রাজনীতির অংশ হতে পারে না। বিএনপির রাজনীতির মূল ভিত্তিই হলো বাংলাদেশপন্থি অবস্থান যেখানে অগ্রাধিকার পায় দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়ন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি এই নীতির ওপরই প্রতিষ্ঠিত।
দলের অতীত ভূমিকার উদাহরণ টেনে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন, সীমান্তে ফেলানি হত্যার পর সর্বপ্রথম প্রতিবাদ—এসবই প্রমাণ করে বিএনপি বরাবরই আগ্রাসনের বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থে সোচ্চার থেকেছে।
শেষে মাহদী আমীন বলেন, শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নতজানু পররাষ্ট্রনীতির বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে এসেছে। দলের এই অবস্থান নিয়ে অপপ্রচার না চালানোর প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, বিএনপি সব সময় দেশের আগে বাংলাদেশকেই অগ্রাধিকার দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে