ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে শেষ মুহূর্তের আইনি চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তবে আইসিসির বিধি অনুযায়ী, এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইসিসি ইতোমধ্যেই স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা অবস্থায় এই পথ বেছে নেয়। ডিআরসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের মাইকেল বেলফ।
বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ডিআরসিতে যাওয়ার মাধ্যমে বিসিবি সব সম্ভাব্য পথ কাজে লাগাতে চায়। ডিআরসি যদি বিপক্ষে সিদ্ধান্ত দেয়, তবে শেষ ভরসা হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার চিন্তা রয়েছে।
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ‘নিরাপত্তাজনিত কারণে’ ভারতের বিপক্ষে সফরে না যাওয়ার অবস্থান স্পষ্ট করেন। এই অবস্থানের পটভূমিতে সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।
আইসিসির সংবিধান ও ডিআরসির কার্যপরিধি পর্যালোচনায় দেখা যায়, আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই। আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার পক্ষে রায় দেয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ঝুঁকির মাত্রা ‘কম থেকে মাঝারি’ হিসেবে উল্লেখ করা হয়। এরপরও আসিফ নজরুল জানান, এ সিদ্ধান্ত বিসিবির নয়, সরকারের।
ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে আইসিসি বা আইসিসির অধীনস্থ কোনো সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এই কমিটি শুনবে না। আইসিসি বোর্ডের এক সূত্র জানায়, নিয়ম অনুযায়ী এই মামলার শুনানির সুযোগই নেই, কারণ এটি সরাসরি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে।
এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে নামিবিয়ায় থাকা আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। শনিবারের মধ্যেই বাংলাদেশের বদলি দল সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আইসিসি বোর্ডের একটি সূত্র জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে বোর্ডের ভেতরে অসন্তোষ রয়েছে। আইসিসিকে অবহিত না করে সংবাদ সম্মেলন আয়োজন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে আগে বোর্ডের সঙ্গে সমন্বয় করা উচিত ছিল।
ডিআরসি ব্রিটিশ আইনের আলোকে পরিচালিত হয়। ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি তারা খারিজ করে দেয়। সে সময় রায়ে বলা হয়, সংশ্লিষ্ট নথিটি বাধ্যতামূলক চুক্তি নয়, বরং একটি ‘লেটার অব ইনটেন্ট’। ডিআরসি মূলত দেখে, আইসিসি বোর্ড নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে কি না এটি কোনো আপিল আদালত নয়।
ডিআরসির সদস্যদের মধ্যে রয়েছেন মাইকেল বেলফ ছাড়াও মাইক হেরন, বিচারপতি উইনস্টন অ্যান্ডারসন, ডিওন ভ্যান জিল, গ্যারি রবার্টস, গুও কাই, অ্যানাবেল বেনেট, জ্যঁ পলসন, পিটার নিকলসন, বিজয় মালহোত্রা ও স্যালি ক্লার্ক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ