ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শাকিব খানের প্রশংসায় কলকাতার অভিনেত্রী
বিনোদন ডেস্ক: আসন্ন ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে রয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে দেখা যাবে, যার মধ্যে অন্যতম কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
এর আগে টালিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন জ্যোতির্ময়ী। এবার প্রথমবারের মতো তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
শাকিব খান সম্পর্কে জ্যোতির্ময়ীর মন্তব্য, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সহযোগী। অভিনেত্রীর ভাষায়, ‘শাকিব খান যেমন জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে, তেমনি সেটে তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ।’ তিনি জানান, শ্রীলঙ্কায় টানা পাঁচ দিন শাকিব খানের সঙ্গে শুটিং করেছেন।
দেব ও শাকিব দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলনা করে জ্যোতির্ময়ী বলেন, ‘সহ-অভিনেতা হিসেবে শাকিব খান ও দেবের মধ্যে আশ্চর্যরকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে কখনো সেটা প্রকাশ করেন না।’
শুটিংয়ের পরিবেশ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরো ইউনিট তাকে আপন করে নিয়েছে। ঈদ সামনে থাকায় কাজের চাপ থাকলেও শুটিং উপভোগ করছেন তিনি। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও আলাদা করে কোনো আচরণ পাননি বলেও জানান। সংলাপের উচ্চারণ ঠিক রাখতে সহশিল্পী ও টিমের সদস্যদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এর শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতায় তা পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিং লোকেশন পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।
নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন গ্যাংস্টারের চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার