ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ওসমান হাদি হ'ত্যার বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের চার্জশিটসহ বিচারিক প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন দেখতে চান তারা। বাংলার মাটিতেই এই হত্যার ন্যায়বিচার আদায় করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজারে শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের অগ্রসৈনিক ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সাহসী সৈনিক ছিলেন শহীদ শরিফ ওসমান হাদি। তার কবর জিয়ারতের মধ্য দিয়েই এবারের নির্বাচনকে ঘিরে এনসিপির যাত্রা শুরু হলো, যা একটি আধিপত্যবাদবিরোধী ও আজাদির সংগ্রামের অংশ।
নাহিদ আরও বলেন, শহীদ হাদিকে স্মরণ করেই এই নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে। এ যাত্রায় দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এক, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের ধারাকে এগিয়ে নেওয়া; দুই, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা। এই বিচারই তাদের নির্বাচনি অঙ্গীকার ও প্রধান রাজনৈতিক এজেন্ডা।
শেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জানান, ঢাকা-৮ আসনে দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার মধ্য দিয়ে এই কর্মসূচির পরবর্তী ধাপ বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত