ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম বুধবার সকালে তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই যাত্রা শুরু করেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এখান থেকেই আমাদের নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন। দেশবাসীর প্রতি আহ্বান, দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।"
তিনি আরও অভিযোগ করেন, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করছে না। "আমরা বিভিন্ন সময় দেখেছি, তারা বিশেষভাবে একটি দলকে সুবিধা দিচ্ছে," বলেন নাহিদ।
অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "নির্বাচনে আমাদের অন্যতম বড় এজেন্ডা হলো বিচার। ২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর