ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
বিশ্বকাপে খেলা নিয়ে বিসিবিকে আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দোটানায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিনের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত না করে, তবে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ পূর্ণ সদস্য সব দেশের প্রতিনিধি এবং আইসিসির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সভায় অধিকাংশ সদস্য দেশই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। বিসিবি আগে থেকেই নিরাপত্তা অজুহাতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে আইসিসি সেই দাবি নাকচ করে দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই যেতে হবে।
সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ অন্যান্য শক্তিশালী বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিসি সিইও সংযোগ গুপ্তা এবং দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নেন।
এখন দেখার বিষয়, আইসিসির এই কড়া বার্তার পর বিসিবি কী সিদ্ধান্ত নেয়। কালকের মধ্যেই জানা যাবে বাংলাদেশ দল ভারত সফরে যাচ্ছে নাকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার