ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
নির্বাচনে ৪২৮টি ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবারের নির্বাচনে নিরাপত্তার জন্য ড্রোন, ডগ স্কোয়াড এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে।
উপদেষ্টা জানান, নির্বাচনী শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মাঠে থাকবেন। এর মধ্যে ১ লাখ সেনাসদস্য, ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন পুলিশ এবং ৫ লাখ ৭৬ হাজার ৩১৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ দিন ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এবারই প্রথম ৪২৮টি ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালানো হবে। এর মধ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টি এবং পুলিশ ৫০টি ড্রোন ব্যবহার করবে। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পুলিশ সদস্যরা ২৫ হাজার বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’-এর মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও প্রতিকারের ব্যবস্থা থাকবে।
সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮ হাজার ৭৮০টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা রুখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি বিশেষ টিম গঠন করে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই