ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ সন্ধ্যায় শবে বরাতের তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হতে যাচ্ছে আজই। শাবান মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে শবে বরাত কবে পালিত হবে—সে সিদ্ধান্ত জানাতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই সভা। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করতে বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানানো হয়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বৈঠক শেষে।
উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী শাবান মাসের ১৫তম রাত, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা