ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আপিল শুনানিতে বৈধতা পেল লতিফ সিদ্দিকীর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন ঘিরে ওঠা বিতর্কের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল খারিজ করে দিয়ে কমিশন লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বহাল রেখেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেজমেন্ট-২ এ অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শুনানিতে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলীর পক্ষে আইনজীবী দাবি করেন, লতিফ সিদ্দিকী তার হলফনামায় প্রয়োজনীয় তথ্য গোপন করেছেন। এ কারণে তার দাখিল করা তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি তোলা হয়।
এর জবাবে নির্বাচন কমিশনের সামনে বক্তব্য দিতে গিয়ে লতিফ সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে অতীতে বহু মামলা হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর বাস্তবতা ভিন্ন। তিনি ব্যাখ্যা করেন, নিম্ন আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি থানায় আত্মসমর্পণ করেছিলেন এবং পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এসব মামলায় তিনি কখনো পলাতক ছিলেন না কিংবা আদালতে হাজির না হওয়ার কোনো নজির নেই।
তিনি আরও বলেন, নিউইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনার সূত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া যেসব মামলা নেওয়া হয়েছিল, সেগুলো আইনগতভাবে টেকসই নয়। টকশোতে নানা ব্যাখ্যা দেওয়া গেলেও ন্যায়নীতি ও আইনের মৌলিক চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করেন তিনি।
লতিফ সিদ্দিকী অভিযোগ তুলে বলেন, যিনি তার বিরুদ্ধে আপিল করেছেন, তিনি আগের ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তখনও একই মামলাগুলো বিদ্যমান ছিল, কিন্তু সে সময় এসব বিষয়ে কোনো আপত্তি তোলা হয়নি।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার সামনে মনোনয়ন যাচাইয়ের সময় কারও পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। এমনকি আপিলকারী প্রার্থীও তখন আপত্তি করেননি। পরে হঠাৎ আপিলের খবর পেয়ে তিনি শুনানিতে অংশ নিতে কমিশনে হাজির হয়েছেন এবং কমিশনের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান।
সব বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন লিয়াকত আলীর আপিল খারিজ করে দিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ