ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য বন্ধ হচ্ছে মার্কিন ভিসা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই ৭৫টি দেশের কনস্যুলার অফিসগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়াটি নতুন করে পর্যালোচনা (Re-evaluate) করবে এবং এই পুননিরীক্ষণ চলাকালীন সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন যেন প্রত্যাখ্যান করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদানের প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। আপাতত এই ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছিলেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। ট্রাম্পের সেই বক্তব্যের প্রতিফলনই এই ভিসা নিষেধাজ্ঞায় দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিসা স্থগিত হওয়া ৭৫টি দেশের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
১. আফগানিস্তান, ২. আলবেনিয়া, ৩. আলজেরিয়া, ৪. অ্যান্টিগা ও বার্বুডা, ৫. আর্মেনিয়া, ৬. আজারবাইজান, ৭. বাহামা দ্বীপপুঞ্জ, ৮. বাংলাদেশ, ৯. বার্বাডোস, ১০. বেলারুশ, ১১. বেলিজ, ১২. ভূটান, ১৩. বসনিয়া, ১৪. ব্রাজিল, ১৫. মিয়ানমার, ১৬. কম্বোডিয়া, ১৭. ক্যামেরুন, ১৮. কেপ ভার্দে, ১৯. কলম্বিয়া, ২০. আইভরি কোস্ট, ২১. কিউবা, ২২. কঙ্গো, ২৩. ডোমিনিকা, ২৪. মিসর, ২৫. ইরিত্রিয়া, ২৬. ইথিওপিয়া, ২৭. ফিজি, ২৮. গাম্বিয়া, ২৯. জর্জিয়া, ৩০. ঘানা, ৩১. গ্রেনাডা, ৩২. গুয়াতেমালা, ৩৩. গিনি, ৩৪. হাইতি, ৩৫. ইরান, ৩৬. ইরাক, ৩৭. জ্যামাইকা, ৩৮. জর্ডান, ৩৯. কাজাখস্তান, ৪০. কসোভো, ৪১. কুয়েত, ৪২. কিরগিজস্তান, ৪৩. লাওস, ৪৪. লেবানন, ৪৫. লাইবেরিয়া, ৪৬. লিবিয়া, ৪৭. মেসিডোনিয়া, ৪৮. মলদোভা, ৪৯. মঙ্গোলিয়া, ৫০. মন্টিনিগ্রো, ৫১. মরক্কো, ৫২. নেপাল, ৫৩. নিকারাগুয়া, ৫৪. নাইজেরিয়া, ৫৫. পাকিস্তান, ৫৬. কঙ্গো প্রজাতন্ত্র, ৫৭. রাশিয়া, ৫৮. রুয়ান্ডা, ৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ৬০. সেন্ট লুসিয়া, ৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ৬২. সেনেগাল, ৬৩. সিয়েরা লিওন, ৬৪. সোমালিয়া, ৬৫. দক্ষিণ সুদান, ৬৬. সুদান, ৬৭. সিরিয়া, ৬৮. তানজানিয়া, ৬৯. থাইল্যান্ড, ৭০. টোগো, ৭১. তিউনিসিয়া, ৭২. উগান্ডা, ৭৩. উরুগুয়ে, ৭৪. উজবেকিস্তান এবং ৭৫. ইয়েমেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার