ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সামুদ্রিক সম্পদ রক্ষায় জাপানের সঙ্গে মিডার সমঝোতা স্মারক সই
মহেশখালীতে ৩টি ‘মডেল ফিশিং ভিলেজ’ করা হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষা এবং টেকসই নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) গড়ার লক্ষ্যে জাপানের স্বনামধন্য ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর সাথে সমঝোতা স্মারক (MoU) সই করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। মিডার পক্ষে নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসপিএফ-এর ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ওপিআরআই) প্রেসিডেন্ট অধ্যাপক মিতসুতাকু মাকিনো চুক্তিতে সই করেন।
.jpg)
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সমুদ্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের সমুদ্র একটি বিশাল সম্পদ, কিন্তু এটি ক্রমশ দূষিত হচ্ছে। সমুদ্রের হাজার হাজার ফুট গভীরেও এখন প্লাস্টিক বর্জ্য পাওয়া যাচ্ছে। এই সমঝোতা স্মারক আমাদের সমুদ্রকে পরিচ্ছন্ন রাখতে এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় সহায়ক হবে।”
তিনি আরও জানান, জাপানের এই ফাউন্ডেশনটি সামুদ্রিক গবেষণায় বিশ্বজুড়ে স্বীকৃত। তাদের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট গবেষণামূলক কার্যক্রমে যুক্ত থাকবে। এই চুক্তির আওতায় মহেশখালীর তিনটি গ্রামকে জাপানি ‘উমিগিও’ (সাগর-ভিত্তিক উন্নয়ন) মডেলে ‘মডেল ফিশিং ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হবে।
সমঝোতা স্মারকের অধীনে মিডা ও সাসাকাওয়া ফাউন্ডেশন মৎস্য চাষ, আহরণ-পরবর্তী ব্যবস্থাপনা, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণে কাজ করবে। এছাড়া গভীর সমুদ্রে মাছ ধরা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কোল্ড-চেইন লজিস্টিক এবং অবকাঠামো যেমন—জেটি ও স্বয়ংক্রিয় ফিশ ল্যান্ডিং সেন্টার নির্মাণে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদান করা হবে।
মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে বিজ্ঞানভিত্তিক কৌশল প্রয়োজন। সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সামুদ্রিক অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।”
উল্লেখ্য, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান ‘উত্তর-পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপ’-এর সাইডলাইনে এই চুক্তিটি সই হয়। অনুষ্ঠানে এসপিএফ ও মিডার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা