ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
নজরুল ইসলাম খান
'গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপি বরাবরই গুণগত সংস্কারের পক্ষে এবং সেই ধারাবাহিকতায় গণভোটে ইতিবাচক সাড়া দেবে দলটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
নজরুল ইসলাম খান বলেন, “আমরাই সবার আগে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছি। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছি। বিএনপি প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নে বিশ্বাসী, কিন্তু অনেক দল এমনকি একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি।”
বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করে বলেন, “সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে আমরা সিইসিকে অনুরোধ জানিয়েছি।”
বিএনপির এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত