ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঋণের সুদ হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঋণের সুদ হঠাৎ কমানো সহজ নয়, সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলে অর্থনীতির অন্যান্য খাতে চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক সমন্বয় ও ভারসাম্য নষ্ট করতে পারে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, রেট কমানো সহজ নয়। ব্যাংক রেটের সঙ্গে ট্রেজারি বিলের রেট যুক্ত। একদিকে চাপ দিলে অন্যদিকে বেলুনের মতো পরিস্থিতি বেড়ে যেতে পারে। তাই সুদের হার ব্যবস্থাপনায় ধারাবাহিকতা ও সমন্বয় অপরিহার্য।
তিনি আরও উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ বাড়ানো হয়েছে। ছয়–নয় সুদহার নীতি তুলে নেওয়ার পর বাজারভিত্তিক ব্যবস্থায় ঋণের সুদ ১৪-১৫ শতাংশে পৌঁছেছে। এর ফলে বিনিয়োগ প্রবণতা কমছে, যা রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার সঙ্গে মিলিয়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সুদের হার একেবারেই কমেনি না। ট্রেজারি বিলের সুদ ইতোমধ্যে কমেছে এবং তার প্রভাব ধীরে ধীরে বাজারে দেখা যাবে। ‘ট্রেজারি বিলের সুদ ১২ শতাংশ থেকে কমে প্রায় ১০ শতাংশে এসেছে। যারা এই বাজারে যুক্ত, তারা তা বুঝতে পারছেন,’ তিনি বলেন।
তিনি আরও সতর্ক করে বলেন, সঞ্চয়পত্র বা সরকারি ঋণের সুদ বাড়ালে ব্যাংক আমানতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মানুষ ব্যাংকে টাকা রাখার পরিবর্তে বিকল্প খাতে যেতে পারে। অথচ ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোই সঞ্চয় ও ঋণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে।
ব্যাংক খাত প্রসঙ্গে তিনি জানান, ‘দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং খাত চাপের মধ্যে ছিল। তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের প্রভিশনিং ও ঋণ কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, যা ব্যাংকিং অ্যালমানাকেও প্রতিফলিত হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মুদ্রানীতি একমাত্র সমাধান নয়। সরবরাহ ব্যবস্থাপনা, বাজার তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তার সহযোগিতা ছাড়া টেকসই সমাধান আসবে না। ইনফ্লেশন একটি সংবেদনশীল ও রাজনৈতিক বিষয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শিক্ষাবিষয়ক সাপ্তাহিক পত্রিকা শিক্ষাবিচিত্রা ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে ‘ব্যাংকিং অ্যালমানাক’ প্রকাশ করছে। এতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম, সেবা ও সূচকের হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়, যা গবেষক, পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব