ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

স্থায়ী বহিষ্কার হচ্ছেন জিনাত হুদাসহ ঢাবির চার শিক্ষক

২০২৬ জানুয়ারি ০৮ ২১:২৯:৪৮

স্থায়ী বহিষ্কার হচ্ছেন জিনাত হুদাসহ ঢাবির চার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

আজ বৃহস্পতিবার সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

বহিষ্কার হতে যাওয়া শিক্ষকরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান। তারা সবাই আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন সময় আওয়ামী পন্থী নীল দলের দায়িত্বে ছিলেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে সিন্ডিকেট। এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এরপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ডুয়া ডেস্ক: টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ... বিস্তারিত