ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সরকারি প্রাথমিক স্কুলে চালু হচ্ছে নিয়মিত স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে শিক্ষার্থীরা স্কুলেই প্রাথমিক চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং পুষ্টি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ পাবে। এ লক্ষ্যে একটি বিস্তারিত রূপরেখা প্রণয়ন করে অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহ করা হবে। নিয়মিত টিকাদান কর্মসূচি, কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্ডের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
শিক্ষার্থীদের সঠিক খাদ্যাভ্যাস গড়তে বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা প্রদানের পরিকল্পনাও রাখা হয়েছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হবে। শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করতে পারেন।
স্বাস্থ্যসেবা বিভাগ এই রূপরেখা অনুমোদন করলে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এটি দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং স্কুল থেকেই একটি স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে উঠবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি