ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
মাউশি ও এনসিটিবিতে নতুন পরিচালক ও সদস্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন পরিচালক ও সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাউশি অধিদপ্তরের নতুন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মীর জাহীদা নাজনীন। তিনি এর আগে ‘ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক ছিলেন। এছাড়া অধ্যাপক মুহাম্মদ আবদুস সবুরকে মাউশি অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) দুইজন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে এনসিটিবি’র সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এ কে এম মাসুদুল হককে এনসিটিবি’র সদস্য (শিক্ষাক্রম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শিক্ষা প্রশাসনের কাজের গতিশীলতা বাড়াতে এই রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ