ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে কমার মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম বেড়ে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে।
রোববার (৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের কথা জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৩২ ডলারে উন্নীত হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়লেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় স্থির রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ জানুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়েছিল বাজুস, যার ফলে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২২ হাজার ৭০০ টাকায় নেমেছিল। কিন্তু বিশ্ববাজারের অস্থিরতায় মাত্র দুই দিনের ব্যবধানে সেই দাম আবারও ঊর্ধ্বমুখী হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি