ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলীয়ভাবে আলোচনা চলছে: আখতার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাম্প্রতিক সময়ে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে দলীয়ভাবে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আসন বণ্টন নিয়ে এখনো দলের ভেতরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি স্মরণ করিয়ে দেন, দলের আহ্বায়ক আগেই পরিষ্কার করে বলেছেন এটি কোনো আদর্শিক জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা।
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, যারা দল ছেড়েছেন, তাদের সিদ্ধান্ত এনসিপিকে মানসিকভাবে আঘাত করেছে। তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেও দল এখনো তা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে জাতীয় পার্টি অতীতে স্বৈরাচার সৃষ্টি করেছে, তাদের যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ তৈরি করা, যা একটি পরিকল্পিত এজেন্সির খেলা বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষভাগে আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আখতার হোসেন ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দা জানান। তিনি বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী। বিশ্বের প্রতিটি দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত