ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইজতেমায় ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে; উপস্থিত ছিলেন না কনে
ডুয়া নিউজ: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীতে বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এই ধাপেও বিয়ে পড়ান মাওলানা যোহাইরুল হাসান। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে মোট ৮৬ জোড়া বিয়ে হয়েছে।
বিয়ে শেষে, উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা ও খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের পূর্বে নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন এই বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত অনুযায়ী তাদের অভিভাবকরা উপস্থিত থাকেন।
আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন