ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আটকের পর মাদুরোর অবস্থান নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজে অবস্থান করছেন এবং তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে ইউএসএস ইও জিমা নামের যুদ্ধজাহাজে রয়েছেন। সেখান থেকেই তাদের যুক্তরাষ্ট্রে আনা হবে। তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে প্রথমে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। ওই ফ্লাইটকে ‘খুব ভালো’ উল্লেখ করে ট্রাম্প মন্তব্য করেন, তার বিশ্বাস তারা সেই যাত্রা উপভোগ করেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, সামরিক অভিযানের আগে প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে একটি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি মূলত মাদুরোকে ক্ষমতা ছাড়ার ও আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন।
ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগেই তিনি ব্যক্তিগতভাবে মাদুরোর সঙ্গে কথা বলেন। ওই আলোচনায় তিনি স্পষ্টভাবে জানান যে, ক্ষমতা ত্যাগ ও আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
সবশেষে ট্রাম্প জানান, শনিবার মধ্যরাতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এরপর তাদের যুদ্ধজাহাজে তুলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ