ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়। মূলত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংগৃহীত ভোটারদের স্বাক্ষরের মধ্যে তথ্যের অমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের পর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি জানান, ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করার পর্যাপ্ত সুযোগ না থাকায় কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হয়েছে।
তিনি বলেন, "যারা আমার পক্ষে স্বাক্ষর করেছেন, তারা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছিলেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন। এমনকি একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করেও সফল হননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন।"
নির্বাচন কমিশনের ব্যবস্থার সমালোচনা করে ডা. তাসনিম জারা আরও বলেন, "ভোটাররা আসলে কোন আসনের অন্তর্ভুক্ত, তা জানার মতো কার্যকর কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের নেই। ফলে স্বাক্ষরকারীরা নিজেদের আসন সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।"
মনোনয়ন বাতিল হলেও দমে যাননি এই জনপ্রিয় চিকিৎসক। একে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এই প্রক্রিয়ায় আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা অভূতপূর্ব ভালোবাসা পাচ্ছি। এটিই আমাদের বড় প্রাপ্তি।"
উল্লেখ্য, ডা. তাসনিম জারা সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর