ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাণিজ্য মেলা শুরু আজ: জানুন সময় ও যাতায়াত তথ্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পণ্য প্রদর্শনীর সবথেকে বড় আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র ৩০তম আসরের পর্দা উঠেছে আজ।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পহেলা জানুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়। শোককাল কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এই মিলনমেলা।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে এবারের মেলায় ৩২৪টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পাশাপাশি মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন করবেন।
এবারের মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবেশ রক্ষা। মেলা প্রাঙ্গণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে দর্শনার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের শপিং ব্যাগ সরবরাহ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
দর্শনার্থীদের যাতায়াত সুবিধা
মেলায় সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিআরটিসির ২০০টিরও বেশি বিশেষ শাটল বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান), নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে এসব বাস মেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
উল্লেখ্য, এটি পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আয়োজিত পঞ্চম বাণিজ্য মেলা। ইতোমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত