ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
হাদি হ'ত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধের লক্ষ্যে চার দফা দাবি আদায়ে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হচ্ছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটি তাদের ঘোষণায় জানিয়েছে, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার কারিগর ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের ৪ দফা দাবিগুলো হলো:
১. হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচারকার্য আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) অবিলম্বে বাতিল করতে হবে।
৩. ভারতে আশ্রয় নেওয়া অপরাধীদের হস্তান্তরে অস্বীকার করলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০ ডিসেম্বর কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত