ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সম্পত্তি শূন্য, সোনা ৪০ ভরি: কী আছে রাশেদ খাঁনের হলফনামায়?
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েই ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন তরুণ নেতা রাশেদ খাঁন। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জমা দেওয়া হলফনামায় এই নেতা জানিয়েছেন, তাঁর এবং তাঁর স্ত্রীর নামে কোনো বাড়ি, গাড়ি, প্লট কিংবা একখণ্ড জমিও নেই।
হলফনামায় রাশেদ খাঁন নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা এবং তাঁর স্ত্রীকে গৃহিণী হিসেবে উল্লেখ করেছেন। নগদ অর্থের বিবরণে দেখা গেছে, বর্তমানে রাশেদ খাঁনের কাছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা নগদ রয়েছে এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৩০ হাজার টাকা। দুটি বেসরকারি ব্যাংকে তাঁর নামে জমা আছে মাত্র সাত হাজার ৫৮২ টাকা।
স্থাবর কোনো সম্পত্তি না থাকলেও বড় অংকের স্বর্ণালংকার রয়েছে এই দম্পতির। রাশেদ খাঁনের নিজের ৩০ ভরি এবং স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা। এই সোনাগুলো তাঁরা উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এছাড়া স্ত্রীর নামে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদ রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, রাশেদ খাঁনের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা এবং মোট প্রদর্শিত সম্পদের পরিমাণ ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন যে, তাঁর নামে কোনো শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র কিংবা দেশের বাইরে কোনো সম্পদ নেই।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত