ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন বছরে সোনা ও রুপার দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নতুন বছরের শুরুতেই দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম হ্রাস এবং স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেলেও বর্তমানে তা ৪ হাজার ৩০০ ডলারে নেমে এসেছে।
সোনার নতুন দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান