ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর, আটক ৫
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শী ও বিটিআরসি সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে এনইআইআর বাতিলের দাবিতে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে উত্তেজিত আন্দোলনকারীরা ভবনের ভেতরে ও বাইরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ভবনের করিডোর ও মূল প্রবেশপথের ব্যাপক গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিটিআরসি ভবনের পাশে রাখা বিআরটিসির একটি বাসও ভাঙচুর করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী অন্তত পাঁচজনকে আটক করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তবে এই হামলায় বিটিআরসির কোনো কর্মকর্তা বা কর্মচারী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মূলত, এনইআইআর (অবৈধ ফোন বন্ধের প্রযুক্তি) বাস্তবায়নের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রীত বা স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা গতকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর প্রযুক্তিটি কার্যকর হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিটিআরসি ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে