ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নতুন বছরে জ্বালানি তেলের নতুন দাম
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটারে ২ টাকা করে দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নতুন দাম ঘোষণা করা হয়, যা আজ ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। একইভাবে কেরোসিন লিটারে ২ টাকা কমিয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা এবং অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির অংশ হিসেবে প্রতি মাসে এই নতুন দাম ঘোষণা করা হচ্ছে। গত বছরের মার্চ থেকে এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার ওপর ভিত্তি করে পরবর্তী মাসগুলোতেও তেলের দাম সমন্বয় করা হবে। নতুন বছরের শুরুতেই তেলের দাম কমায় পরিবহন ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী