ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মুসলিম বিশ্বের স্মরণকালের বড় জানাজা খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজা বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
জানাজার উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা ও লাখ লাখ নেতাকর্মী। এছাড়া বিদেশি কূটনৈতিকরাও জানাজায় অংশ নেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শুরু হয়। ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। শুরুতেই মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষ অবস্থান নেন। জনসমুদ্রের কারণে তিল ধারণের জায়গাও ছিল না।
এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন। ভারত এই শোকবার্তা দিয়ে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে। এ তথ্য বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশিত হয়।
শ্রদ্ধা জানানোর জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকও ঢাকায় পৌঁছান। পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ বুধবার তাদের ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করে।
এর আগে, বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ‘ফিরোজা’তে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টার দিকে মরদেহ সরানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট