ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকা আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাইকমিশনের সূত্রটি জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে বুধবার (৩১ ডিসেম্বর) একটি বিশেষ ফ্লাইটে ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ বার্তাবাহক হিসেবে এই শোক কর্মসূচিতে শরিক হবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৪১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। জানাজায় অংশ নিতে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল