ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে ইনকিলাব মঞ্চের অবস্থান স্পষ্ট করলেন জাবের
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতা অর্জন না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনে মঞ্চের কেউ নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেন, ‘কোনো সিমপ্যাথি নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াইতে চাই না। ইনকিলাব মঞ্চ কখনো সিমপ্যাথির রাজনীতি করবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি।’
আবদুল্লাহ আল জাবের সোমবার বিকালে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন। এর আগে দুপুর সোয়া ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে মঞ্চ। গত শুক্রবার থেকে প্রতিদিন এই অবরোধ কর্মসূচি চলমান।
তিনি বলেন, অনেকেই চাইছেন ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচন করুক, তবে এটি কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, এবং মঞ্চের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হয়েছিল। তিনি কখনো ক্ষমতার কাছে মুখাপেক্ষী হবেন না।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি রাজনীতি করতে আসেননি; তিনি চাইতেন দেশের রাজনীতির রূপরেখা পরিবর্তন হোক। আগামী দিনেও দেশের রাজনীতির গঠন ঠিক করবে ইনকিলাব মঞ্চ। যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ হাদির নাম ব্যবহার করবে, তারা সফল হবে না। জনগণ আবেগ নয়, যুক্তি ও হিসাব মিলিয়ে ভোট দেবে।’
তিনি আইন উপদেষ্টাদের উদ্দেশে বলেন, যারা খুনিদের জামিন দিয়েছে বা শহীদ হাদিকে অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শাহবাগ অবরোধে জনগণকে ভোগান্তিতে ফেলার অপপ্রচার চালানো হলেও, খুনিদের বিচারের দাবিতে কেউ এখান থেকে যাবে না।
জাবের আরও বলেন, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও, যারা রাঘববোয়ালদের সঙ্গে সমঝোতায় আসবে, তারা আগামী নির্বাচনে ক্ষমতায় থাকতে পারবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)