ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৃত্তির জন্য আবেদন আহ্বান করলো ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেষ সময় ২৫ ফেব্রুয়ারি
ডুয়া নিউজ: ‘শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি-২০২৫’ এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)।
বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর স্বাক্ষরে বৃত্তির এই আবেদন আহ্বান করা হয়।।
বৃত্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। এছাড়া DUAA-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.duaa-bd.org) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
১. আবেদনকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ২০২২-২০২৩, অথবা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
৩. আবেদনপত্র বিভাগীয় প্রধান এবং হল প্রভোস্টের সুপারিশসহ জমা দিতে হবে।
৪. আবেদনপত্রের সাথে বিশ্ববিদ্যালয়/হল আইডি কার্ডের ফটোকপি এবং পে-ইন-স্লিপের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৫. শিক্ষার্থীদের শারীরিক অক্ষমতার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট আইডি কার্ড অথবা সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান আহ্বায়ক কমিটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)