ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মাইলস্টোনে নি'হতদের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া-মাহফিল
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ (সা.) এর শানে দরুদ পাঠের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কিভাবে গালিগালাজ করতে হবে তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক-বাহক আছে, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক।
এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের ছাত্রদল স্মরণে রাখবে বলে উল্লেখ করেন। গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা ও মাইলস্টোনে আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান রাকিব।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি ছিলো জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহিদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি। আমরা শহীদদের পরিবারের প্রতি সমাবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।
এসময় তিনি জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের এখনো বিচার শুরু হয়নি উল্লেখ করে নাছির বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েচিলো তাদের বিচার এখনো ঢাবি প্রশাসন করতে পারেনি। ঢাবির যেসব শিক্ষকরা গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছিলো, সেসব শিক্ষকদের বিরুদ্ধে ভিসি-প্রক্টর কোন কিছু করতে পারেনি। এমনকি যেসব কর্মকর্তা-কর্মচারীরা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলো তাদের ব্যাপারেও কোন বিচারের অগ্রগতি দেখিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)