ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
৬ দিনের সফরে ঢাবি উপাচার্যের জাপান গমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৬ দিনের এক সফরে জাপানের উদ্দেশ্যে রওনা করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, জাপানের এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠকে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন।
এসময় তিনি ঢাবির সঙ্গে এহিম বিশ্ববিদ্যালয়ের চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করবেন। দু’বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে হওয়ার কথা রয়েছে।
এছাড়াও, উপাচার্য 'Implementing Water Quality Monitoring and Purification Technologies to Control Health Risks for Antimicrobial Resistance (AMR) in the Dhaka Metropolitan Area' শীর্ষক একটি যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। জাইকা এবং জেএসটি-এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এহিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া, উপাচার্য জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ’ শীর্ষক এক কর্মশালায় বক্তৃতা প্রদান করবেন।
জানা গেছে, সফর শেষে আগামী ২৮ জুলাই উপাচার্য দেশে ফিরবেন। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)