ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
প্রিয় পোষা বিড়াল ‘জেবু’র অজানাকথা শোনালেন জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় এসে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাঁদের পোষা বিড়াল ‘জেবু’। লোমশ এই সাইবেরিয়ান বিড়ালটির বেড়ে ওঠা, স্বভাব এবং পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা এবার ফেসবুকে তুলে ধরেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জাইমা রহমান তাঁর পোস্টে জানান, জেবু কেবল একটি পোষা প্রাণী নয়, বরং তাঁদের পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছে। জেবুর বয়স প্রায় সাত বছর। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বাসায় ফিরে আগে জেবুর খবর নিতেন, তারপর নিতেন জাইমার খবর। জাইমা আরও জানান, লন্ডনে তাঁর বাবার অনলাইন মিটিংগুলো চলাকালীন জেবু শান্ত হয়ে তারেক রহমানের কোলে গুটিসুটি মেরে বসে থাকত এবং আদর উপভোগ করত।
জাইমা জেবুর কিছু অদ্ভুত ও মজার স্বভাবের কথা উল্লেখ করে লিখেছেন, জেবু সাধারণ বিড়ালের মতো কখনো ‘মিউ মিউ’ করে ডাকে না। খুশি বা অবাক হলে সে পাখির মতো সুরেলা শব্দ করে। তবে অনুমতি ছাড়া কোলে নিলে হালকা গোঁ গোঁ শব্দে বিরক্তি প্রকাশ করে।
মহাদেশ পাড়ি দিয়ে নতুন পরিবেশে আসা জেবুর জন্য বেশ কষ্টকর এবং পরিবর্তনের এই ধাক্কাটি অনেক বড় বলে মনে করেন জাইমা। তিনি বলেন, “যেকোনো প্রাণীকে লালন-পালন করা মানে একটি বড় দায়িত্ব নেওয়া। জেবুর মাধ্যমেই আমাদের পরিবারের অনেকে ধৈর্য ও প্রাণীর প্রতি মমতা শিখেছে।” জাইমা বিশ্বাস করেন, যে ব্যক্তি অন্য জীবের দায়িত্ব নেয়, সে নিজের সম্পর্কে অনেক নতুন কিছু শিখতে পারে। তারেক রহমানের পরিবারের এই সেলিব্রেটি বিড়ালটির গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমাদৃত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু