ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শহীদ হাদির আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে, শহীদ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হবে। রোববার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম মুখপত্র আরিফুর রহমান তুহিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান তুহিন জানান, শহীদ ওসমান হাদির নির্বাচনী মাঠ হলো ঢাকা-৮। এই আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে লড়াই করবেন। এর আগে তিনি ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে নতুনভাবে এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে বলে জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এনসিপি এ বিষয়ে আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে ঢাকা-৮ আসনে প্রচারণা চালিয়ে আসছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এই আসনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন। জামায়াত ও এনসিপির মধ্যে আসন বণ্টন ও সমঝোতার পর এই আসনে চূড়ান্ত প্রার্থী কে হবেন তা চূড়ান্ত হবে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)