ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বেগ জানাল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভারতের সাম্প্রতিক সংখ্যালঘু হত্যার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা থেকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।
রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বিশেষ করে উল্লেখ করেন, এই মাসে ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে হত্যা করা হয়েছে, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড হয়েছে এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা সংঘটিত হয়েছে।
মুখপাত্র আরও বলেন, বড়দিন উদযাপনকালে ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সংঘটিত গণসহিংসতা সম্পর্কে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই ঘটনাগুলোকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।
তিনি বলেন, বাংলাদেশ আশা করছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রত্যেক দেশের দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা ও মর্যাদা দেওয়া, যা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত