ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবনে’ গেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে নিজের শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবনে’ গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি গুলশানের বাসভবন থেকে সড়কপথে সেখানে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আজই প্রথম তিনি তাঁর শ্বশুরবাড়িতে পা রাখলেন। তাঁর আগমনকে কেন্দ্র করে ধানমন্ডির মাহবুব ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এক বিশাল গণসংবর্ধনায় অংশ নেন। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। আজ তিনি পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডিতে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের সাথে সময় কাটাতে যান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)