ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা
'জাতীয় প্রয়োজনে তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধান দিতে হবে'
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে তরুণ প্রকৌশলীদের গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল একটি ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং জাতীয় প্রয়োজনে তরুণ প্রকৌশলীদের কার্যকর ও উদ্ভাবনী সমাধান নিয়ে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা তাঁর বক্তব্যে বস্ত্র ও পোশাকশিল্পকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "বুটেক্স প্রমাণ করেছে কীভাবে বিশেষায়িত শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। ১৯১১ সালে জেলা উইভিং স্কুল হিসেবে যাত্রা শুরু করে আজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বুটেক্স বস্ত্র খাতের জন্য দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ তৈরির নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছে।"
সদ্য স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ড. আবরার বলেন, "আপনাদের ওপর দেশের ভবিষ্যৎ শিল্প ও অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে। সততা, পেশাদারিত্ব ও নৈতিকতাকে পাথেয় করে দেশের জন্য কাজ করাই হবে আপনাদের প্রধান অঙ্গীকার।"
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্যাংগাই ওয়াং। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিন্ডিকেট সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক