ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। মুরাদনগরে তাঁর পক্ষে ফরম সংগ্রহের বিষয়টি জানাজানি হয় শুক্রবার রাতে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) হাচিবুর রহমান পরাগ জানান, গত বুধবার (২৪ ডিসেম্বর) রমজানুল করিম নামে এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। সংগ্রকারী রমজানুল পেশায় জেলা জজ আদালতের একজন আইনজীবী সহকারী।
মনোনয়ন সংগ্রহের বিষয়ে রমজানুল করিম বলেন, "বুধবার কয়েকজন লোক এসে আসিফ মাহমুদের ঠিকানা ও ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে আমাকে ফরমটি তুলে দিতে অনুরোধ করেন। তাদের কথামতো আমি ফরম সংগ্রহ করেছি। তবে আসিফ মাহমুদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই।"
এদিকে, মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আসিফ মাহমুদের চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী জানান, "মুরাদনগর থেকে নির্বাচনের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জানি আসিফ মাহমুদ কেবল ঢাকা থেকেই নির্বাচন করবেন। কে বা কারা এই ফরম সংগ্রহ করেছে তা আমাদের জানা নেই।"
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। এরপর তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এখন মুরাদনগর থেকেও ফরম তোলায় তিনি শেষ পর্যন্ত দুই আসনে লড়বেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে