ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন বানচালকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর
নিজস্ব প্রতিবেদক: দেশের কোনো দেশপ্রেমিক মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য প্রতিটি সচেতন নাগরিক এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, “সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। নির্বাচনে ফ্যাসিবাদী শক্তি বাধাগ্রস্ত করার চেষ্টা চালালেও জনগণ সরকারের পাশে থাকবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”
এর আগে তিনি মাদারীপুরে শহীদ মামুনের কবর জিয়ারত করেন এবং জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সফরের অংশ হিসেবে তিনি শিবচর উপজেলায় নির্মাণাধীন হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও জানান, মাঠ পর্যায়ে সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই যোদ্ধাদের পরিবারের খোঁজ নেওয়া এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের তদারকি করা।
সফরসূচি অনুযায়ী, আজ শনিবার রাতে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রোববার সকালে বিসিক শিল্পনগরী ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে তিনি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)